রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরশহরের প্রধান সড়কটি ভেঙ্গে খাল খন্দরে পরিণত হয়ে ঝুঁকিপূর্ণ হয়েছে। রুগ্ন হয়ে হারিয়েছে তার রূপ লাবণ্য শহরটি।

সামান্য বৃষ্টি হলেই রাস্তার খাল খন্দরগুলো পানি ভর্তি হয়ে চলাচলে অনুপযোগি হয়ে উঠে। রাণীশংকৈল উপজেলা ছাড়াও হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার সিংহভাগ এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এটি উত্তরবঙ্গের বানিজ্যিক এলাকা হওয়ায় প্রতিনিয়ত ভারি যান চলাচল করে এ রাস্তা দিয়ে। ঢাকাগামী প্রতিটি বাস এই রুটে চলাচল করে প্রতিদিন।
উপজেলার প্রধান সড়কটি ভেঙ্গে খাল খন্দরে পরিণত হওয়ায় চলাচলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে দুএকটি দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাচ্ছে রিক্সা ভ্যানের চাকা। রুগ্ন পৌরশহরটি বেমানান হয়ে পড়েছে রাস্তা ভেঙ্গে চলাচলে অনুপযোগি হয়ে।

রাস্তাটি ভেঙ্গে ব্যবসায়িক কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে রাজস্ব আয়। এটি জরুরী ভিত্তিতে প্রথম শ্রেণীর সড়কে পরিণত করার আকুতি সর্বস্তরের মানুষের।









