ads

মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় চিকিৎসাধীন শেরপুর ডিএসএ সম্পাদক নাজিমের শয্যাপাশে হুইপ আতিক

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৮, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম কিডনি সমস্যায় অসুস্থ হয়ে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত ৬ ফেব্রুয়ারি কিডনি রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩দিন ওই হাসপাতালে তার ডায়ালাইসিস করা হয়।

Shamol Bangla Ads

এদিকে নাজিমের অসুস্থতার খবর পেয়ে ৭ ফেব্রুয়ারি সোমবার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ভবনের ৫১৫নং কেবিনে তাকে দেখতে যান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি তার সাথে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত ও দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুলসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নাজিম হক নাজিমের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

Need Ads
error: কপি হবে না!