ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩০, ২০২২ ১২:৫৮ পূর্বাহ্ণ

প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শেরপুর জেলা সবুজ আন্দোলনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি শনিবার রাতে জুম মিটিং অ্যাপে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সংগঠনের জেলা কমিটিকে পরিচয় করিয়ে দেন। নবগঠিত এ কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন, সদস্য সচিব সাবিহা জামান শাপলা, যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক মহিউদ্দিন সোহেল, শহিদুল ইসলাম হিরা, সমাজসেবিকা আঞ্জুমান আলম লিপি, এ্যাডভোকেট আক্রামুজ্জামান, ডা. আসাদুল ইসলাম, সাংবাদিক এম সুরুজ্জামান, জুবাইদুল ইসলাম, নাঈম ইসলাম, বুলবুল আহাম্মেদ, রবিউল ইসলাম রতন, সদস্য সাংবাদিক মো: মোশারফ হোসেন, শফিউল আলম লাভলু, জাহিদুল হক খান সৌরভ, ইমরান হাসান রাব্বি, জাহিদুল হক মনির, তারিকুল ইসলাম, হালিমা আক্তার ইতি, জয়ন্তু কুমার দে, মমিনুল হক, মইনুল হোসেন প্লাবন, ফরিদ আহাম্মেদ রুবেল, শাহরিয়ার শাকির, হাসানুল বান্না সিফাত, রাজাদুল ইসলাম বাবু, অভিজিৎ সাহা, সমাজসেবক দীপ্ত মোদক, নাহিদ হাসান, নুরুল ইসলাম বাবুল, হুমায়রা সিদ্দিকা।

সভায় পরিবেশ দুষণের প্রতিকার ও গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য করার দাবিতে স্মারকলিপি প্রদান, গরিব মানুষের মাঝে কম্বল, গাছের চারা ও মাস্ক বিতরণ, পরিবেশ সম্পর্কে সচেতন করতে প্রচারণা চালানো, প্রত্যেক উপজেলায় সবুজ আন্দোলনের কমিটি গঠন, প্রতিটি কলেজে সবুজ আন্দোলনের ছাত্রদের নিয়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

Shamol Bangla Ads

সভায় মমিনুল ইসলামকে আহ্বায়ক ও হালিমা আক্তার ইতিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

এছাড়াও নাঈম ইসলামকে দপ্তর, জুবাইদুল ইসলামকে অর্থ, বুলবুল আহাম্মেদ ও শাহরিয়ার শাকিরকে ছাত্র বিষয়ক, সৌরভ ও রতনকে প্রচার, ডা. আসাদুল ইসলামকে স্বাস্থ্য ও এ্যাডভোকেট আক্রামুজ্জামানকে আইন বিষয়ে দায়িত্ব বন্টন করে দেয়া হয়। এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!