কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ভোটকে কেন্দ্র করে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিক্রমপুর গ্রামের ভূট্টোর স্ত্রী ১সন্তানের জননী পারুল (২৭) রবিবার সকাল ১১টার দিকে ঘরে থাকা বিষপান করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় গয়ড়া কলেজ মোড়স্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সূত্রটি জানিয়েছে, স্বামী তার স্ত্রীকে সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার কথা বললেও স্ত্রী পারুল ভোট দিতে না যাওয়ায় তার উপর নির্যাতন করে। অশান্তির একপর্যায়ে গৃহবধু অভিমানে বিষপান করে।




