ads

শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গজনী অবকাশে উদ্বোধন হলো প্যাডেল বোট ও সাম্পান নৌকা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জানুয়ারি ২৯, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

পর্যটক আকর্ষণ করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে এবার চালু করা হলো দৃষ্টিনন্দন প্যাডেল বোট ও দোলনা সাম্পান নৌকা। ২৯ জানুয়ারি শনিবার দুপুরে গজনী অবকাশের লেকের পাশে ওই সাম্পান নৌকার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গজনীতে পর্যটক আরও বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এরই আওতায় দোলনা সাম্পান নৌকা ও প্যাডেল বোট চালু করা হলো।

এর আগে জিপ লাইনিং, ঝুলন্ত ব্রিজ ও ক্যাবল কার চালু করা হয়েছে। আশা করছি এসবের মাধ্যমে জেলায় পর্যটকের আগমন বাড়বে।

Shamol Bangla Ads

সাম্পান উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, পুলিশ সুপার পত্নী কাজী মোনালিসা মারিয়া, জেলা প্রশাসনের আরডিসি রুয়েল সাংমাসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!