ads

সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিফ হাসানের কবিতা ‘অমেয় প্রেম’

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৪, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

অমেয় প্রেম

Shamol Bangla Ads

আরিফ হাসান

…………………………………………………………………………………………………………………………………………………………………………………..

Shamol Bangla Ads

রাতের শেষ প্রহরে বুকের চাতালে
অকস্মাৎ ঝুম বৃষ্টি নামে,
মনের আরশিতে জেগে ওঠে
পলাতক দিনগুলোর মধুময় স্মৃতি।

নিশির মতো আমায় ডেকেছিলে তুমি
জীবনের মধু মাসে, সম্মোহিত আমি
সাড়া দিয়েছি তোমার ডাকে।

তোমার জটিল বিনুনির জট খুলতে খুলতে
সিঁথির সঙ্কীর্ণ পথ বেয়ে
কখন যে ঢুকে গেছি হৃদয়ের অন্তঃপুরে!

রক্তিম অধর থেকে খসে পড়া
একটি চুম্বনের অপেক্ষায় ঝরে গেছে
কত সোনালি বিকেল।

তুমি জানতে,
নারী-পুরুষের সম্পর্কের ভেতরে কিছুটা
আড়াল না থাকলে ভালোবাসা জন্মায় না।
সবটুকু আড়াল সরে গেলে
কৌতুহল নিভে যায়, ভালোবাসা মরে যায়।

তাই নিপুণ কৌশলে নিজেকে আড়াল করে রাখতে,
চুলের কাঁটার মতো আমাকে নিয়ে খেলতে একমনে।

আমার নির্বেদ ছিল বোধহীন প্রেমিকের মতো,
প্রতীক্ষায় থেকে থেকে কত উদাস বিকেলে
তোমার খোঁপার ফুল ঝরে যেতো পিঠে।

অনুর্বর রাতে অপূর্ণ চাঁদের ছায়া দেখে,
সহসা তোমার বুক কেঁপে উঠতো।

বহুদিনের চেষ্টায় ভুলে থাকা কথাগুলো
ঘাই মারে মনদীঘির শান্ত ঘোলা জলে,
আমার দু চোখে শুধু প্রশ্ন খেলা করে ।

রক্ত গোলাপের মতো আজো জ্বলে,
অমেয় প্রেমের দীপ্ত শিখা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!