ads

শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২২, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

শেরপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে ছিল নীল রঙের বোরকা। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ পিবিআই জামালপুর ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রামের জনৈক কৃষক ফরমান আলী তার চাষ করা বোরো ক্ষেতের পাশে শনিবার সকাল নয়টার দিকে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখেন। ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, উদ্ধার হওয়া নারীর মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Shamol Bangla Ads

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ওই অজ্ঞাত মহিলার লাশ সনাক্ত করতে পিবিআই ইতিমধ্যে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!