ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে এইচ এস সি পরীক্ষার্থী খুন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৩:২৩ অপরাহ্ণ
বেতাগীতে এইচ এস সি পরীক্ষার্থী খুন

বেতাগী(বরগুনা)সংবাদদাতা : বেতাগীতে  প্রতিপক্ষের দায়ের কোপে এক এইচ এস সি পরীক্ষার্থী খুন হয়েছে। জানাগেছে, উপজেলার হোসনাবাদ  ইউনিয়নের চল্লিশঘর গ্রামের পনু হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম  শুক্রবার বিকালে মোকামিয়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে অবস্থান করছিল। এসময় দাড়ানো অবস্থায় মোকামিয়ার বিলেরবাড়ির মহারাজের ছেলে নাজমুল ইসলাম পিছন থেকে ধারালো দাও দিয়ে তাকে এলোপাথারি কোপ দেয়। এতে তার গলা ও খাদ্য নালী কেটে গুরুতম জখমপ্রাপ্ত হলে এলাকার লোকজনের সহায়তায় বেতাগী হাসপাতালে নিয়ে আসেন। বেতাগী হাসপাতালের জরুরী বিভাগের কর্তাব্যরত ডাক্তার মিঠুন সরকার রুগির অবস্থা আসংক্ষা জনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাখেরগঞ্জ উপজেলার নিউমার্কেট এলাকা অতিক্রমকালে রাতে সে মারা যায়। পুলিশ জানায় এব্যাপারে বেতাগী থানায় একটি মামলা করা হয়েছে। স্থানীয়রা জানায়, পুর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। সাইফুল বেতাগী ডিগ্রী কলেজের শিক্ষার্থী। সে ২০১৪ সালের এইচ এস সি পরীক্ষার্থী ছিল

Need Ads
error: কপি হবে না!