ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু ২, শনাক্ত ৯৪

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
জানুয়ারি ১৭, ২০২২ ৩:১২ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও অন্যজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন শেরপুরের নকলা উপজেলার হারুন অর রশিদ (৬০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার লালমোহন (৭০)।

Shamol Bangla Ads

এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে ইউনিটটিতে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হল। সোমবার (১৭ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১০ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।

Shamol Bangla Ads

এদিকে জেলায় এক দিনে নমুনা পরীক্ষা যেমন বেড়েছে তেমনি প্রায় চারগুণ বেড়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যাও। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৪ নমুনা পরীক্ষা করে ৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!