ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বনভোজন করলো নৃ ফাউন্ডেশন

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৬, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

সুন্দর ডেকোরেশনে উপরে সামিয়ানা, সারি সারি সাজানো চেয়ার, টেবিলে সাজানো উপহারের স্তুপ, খাবারে প্যাকেট, হাসি হাসি স্বেচ্ছাসেবকের দল দেখেও আমন্ত্রিত সুবিধা বঞ্চিত ও পথশিশুরা বিশ্বাস করতে পারছিলেন না আয়োজনের মধ্যমনি যে তারাই। তাদের ঘিরেই যে আনন্দ আয়োজন সেটি তখনও তারা অনুমান করতে পারছিলেন না। যখন তাদেরকে চেয়ারে বসিয়ে দিনের পরিকল্পনা শেয়ার করা হলো, বলা হলো সকল খাবার, পুরস্কার আয়োজন শুধু তাদের জন্য তখন আস্তে আস্তে বরফ গলতে শুরু করলো। আনন্দঘন পরিবেশ তখনই শুরু হলো যখন সবাইকে নিয়ে শুরু হলো ক্রীড়া প্রতিযোগিতা। চকলেট দৌড়, ব্যাঙ লাফ, ও মোরগ লড়াই প্রতিযোগিতায় স্বতস্ফূর্ত অংশগ্রহন ও পুরস্কার জয়ের আনন্দ আর না জিতেও অংশগ্রহনের আনন্দ আলাদা করা কঠিন। আস্তে আস্তে পর্যটকদের ভীড় জামতে থাকে অনুষ্ঠানস্থলে, কৌতুহলী মন জানতে চায় কি হচ্ছে? কেন হচ্ছে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র গজনী অবকাশ কেন্দ্রে।

Shamol Bangla Ads

হ্যা, ১৪ জানুয়ারি শুক্রবার নৃ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ও পথশিশুদের জন্য গজনী অবকাশ কেন্দ্রে আয়োজন করা হয় বিশেষ বনভোজন ও আানন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতা। ওই আয়োজনে মোট ৩৪ জন শিশু প্রতক্ষ্যভাবে অংশগ্রহন করেন। পর্যটন কেন্দ্র অবকাশে সুবিধা বঞ্চিত যে সকল শিশুরা অন্যের ফেলে দেওয়া, উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে তাদের জন্যই ছিলো ওই আয়োজন।

Shamol Bangla Ads

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে করা হয় পুরস্কার বিতরণ এবং সকল অংশগ্রহনকারী শিশুর জন্য ছিলো বিশেষ উপহার সামগ্রী ও উন্নত খাবারের ব্যবস্থা। ওই আয়োজনে অর্থায়ন করেছেন নৃ সুহৃদ ডাঃ অভিজিৎ হোর, রাশেদ হাদী, মাজহারুল হক ও আতিক অনন্তসহ আরও অনেকেই।

ওইসময় নৃ দলের সাথে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী ও নৃ সুহৃদ নাফিস বাসার, নিলয় মোটরস লিঃ’র হেড অব মার্কেটিং সাফকাত শাহীন, শান্তা হোল্ডিংস লিঃ’র অ্যাসিস্টেন ম্যানাজার সুমাবা ইসলাম তুনান প্রমুখ। আয়োজনটি সফল করতে সহযোগিতা করেছেন বাংলাদেশ কোচ আদিবাসী এসোসিয়েশন, শেরপুর শাখার নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!