ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ : ভোটার উপস্থিতি না থাকায় অলস সময় কাটালেন কর্মকর্তারা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ৬:৪৩ অপরাহ্ণ

Mohadevpur Picture_05-01-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে নওগাঁর মহাদেবপুরে দু’টি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে দুর্বৃত্তরা উপজেলার ভীমপুর ইউনিয়নের সোনাপুর কেন্দ্রে ১টি এবং উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন ভোট কেন্দ্রে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে ওই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
একইরাতে সফাপুরের পাহাড়পুর ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরতরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে এসব কেন্দ্রে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটায় ওই কেন্দ্রগুলোতেই ভোট অনুষ্ঠিত হয়। এসব ঘটনা ছাড়া ভোটের দিন এখানে কোন অপ্রিতীকর ঘটনা না ঘটলেও বেশীরভাগ ভোটার ভোট দিতে কেন্দ্রেই আসেনি। অনেক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিত না থাকায় ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাহারুল উলুম নামক একটি মাদ্রাসা কেন্দ্রে সবচেয়ে কম পরিমাণ ভোট পড়েছে। সেখানে শতকরা মাত্র ৫ জন মানুষ ভোট প্রদান করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, উপজেলায় শতকরা ৩২ জন নারী-পুরুষ ভোটার ভোট প্রদান করেছেন। এ উপজেলায় ভোটার রয়েছে ২ লক্ষ ৩২ হাজার। মোট ৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!