ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন ধর্মঘট স্থগিত

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
জানুয়ারি ১৬, ২০২২ ১:৫২ অপরাহ্ণ

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিষয় নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন অতিরিক্ত মহাসচিব এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

Shamol Bangla Ads

অপরদিকে রবিবার ১৬ জানুয়ারি সকাল ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গণপরিবহন ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা। এসময় মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানানো হয় সচিবের অনুরোধে ও আশ্বাসের প্রেক্ষিতে এবং বিভাগীয় কমিশনার এর আহ্বানে ঢাকা-ময়মনসিংহ সড়কে পরিবহন ধর্মঘট ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়।

Shamol Bangla Ads

২৬ শে জানুয়ারির পরে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!