ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ অঞ্চলের একটি সত্যি ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘চিনি বিবি’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ১:৩৫ অপরাহ্ণ

chini-bibiশ্যামলবাংলা বিনোদন : ময়মনসিংহ অঞ্চলের একটি সত্যি ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘চিনি বিবি’। এতে ঊনিশ শতকের শুরুর দিকের ঘটনা প্রাধান্য পাবে। পুঁথিপাঠ, যাত্রাপালা, গীতিকাসহ ময়মনসিংহ অঞ্চলের সংস্কৃতি ফুটে উঠবে এ সিনেমায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, আনোয়ারা, আলীরাজ, রেবেকা, অমিত হাসান এবং কাবিলা। ১১টি গান থাকছে সিনেমায়। গানগুলোর সংগীতায়োজন করেছেন আলমগীর হোসেন, এন আই বাবু এবং ওয়াদুদ রঙ্গিলা।

Shamol Bangla Ads

ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রে অভিনেতা জয়ের বিপরীতে ‘চিনি বিবি’ নামে ওই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এদিকে মিষ্টির প্রথম সিনেমা ‘লাভ এক্সপ্রেস’ এর শুটিং শেষপর্যায়ে। শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। জাকির হোসেন রাজুর ‘পথকলি’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
পরিচালক নজরুল ইসলাম বাবু জানান, ওয়াদুদ রঙ্গিলার চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় জয় অভিনীত চরিত্রের নাম মানিক। এ সিনেমার মাধ্যমে জয় প্রথমবারের মতো প্রধান নায়ক চরিত্রে অভিনয় করছেন। এইচ এস প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হবে ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন লোকেশনে।

Need Ads
error: কপি হবে না!