ads

শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনা চিকিৎসায় ৮ বছর ধরে শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন আখি

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জানুয়ারি ১৫, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিনা চিকিৎসায় ৮ বছর ধরে শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন আখি আক্তার (১২) মানবেতর জীবন-যাপন করে আসছে। আখি আক্তার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিন ডেফলাই গ্রামের রিক্সাচালক আদর আলীর মেয়ে। ৩ ছেলে ১ মেয়ের মধ্যে আখি আক্তার সবার বড়।

Shamol Bangla Ads

আদর আলী জানান, জন্মের ৪ বছর পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আখি আক্তার। আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারছেন না রিক্সা চালক পিতা আদর আলী। ফলে ৮ বছর ধরে বিনা চিকিৎসায় শিকলে বন্দি করে রাখা হচ্ছে আখি আক্তারকে। আদর আলী জানান, রিক্সা চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। মেয়ের চিকিৎসার জন্য টাকা পাবেন কোথায়?

সরকারিভাবে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড ছাড়া ওই পরিবারের ভাগ্যে জুটেনি কোন সাহায্য সহযোগিতাও। তাই কি দিয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ের চিকিৎসা করাবে এ চিন্তায় আদর আলী এখন দিশেহারা। বর্তমানে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন তিনি।

Shamol Bangla Ads

নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া জানান, ইউনিয়ন পরিষদের আওতায় চিকিৎসা সেবা দেয়ার মতো কোন সুযোগ নেই। একটি প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়া হয়েছে। পরবর্তীতে ওই পরিবারকে সহায়তার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, ওই পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর একটি লিখিত আবেদন করা হলে চিকিৎসা সহায়তার বিষয়ে বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!