ads

বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চালের দাম কমেছে ৫-৬ টাকা, আরও কমবে : খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৯০৩
চালের দাম কমেছে ৫-৬ টাকা, আরও কমবে : খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি ভাবে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় ইতিমধ্যে বাজারে চালের দাম কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। ক্রমান্বয়ে চালের দাম আরও কমবে।বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফ্রিংয়ে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমন ধানেও কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় সেটা নিয়েও কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। মন্ত্রী বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। এ ছাড়া ওএমএস সপ্তাহে পাঁচদিন চলছে। সারাদেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএস বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দুই মেট্রিক টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারী ও সমাজের পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষরা অগ্রাধিকার পাবেন জানিয়ে

Shamol Bangla Ads

খাদ্যমন্ত্রী বলেন, টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুই বার পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বার বার চাল কিনতে না পারেন সেটা নিশ্চিত করা হচ্ছে।
ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উল্লাপাড়ায় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু পরবর্তী সংবাদ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads