ads

বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ৭ গুণীজনকে সম্মাননা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৭ বিভাগে সমাজের গুণীজনকে সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে। ১০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়। শহীদ শিল্পীগোষ্ঠীর আয়োজনে এ বছর থেকেই সম্মাননা প্রদান শুরু হয়েছে। সম্মাননা পদকের ক্যাটাগরিগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ, সমাজসেবা, সাংবাদিকতা, শিক্ষা, আইনপেশা, সঙ্গীত ও সাহিত্য।

Shamol Bangla Ads

এ বছর মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা লায়ন আকরাম হোসাইন, সমাজসেবায় ডাঃ মো: শহিদুল ইসলাম, শিক্ষায় শামীমা নাসরিন রুমী খান, সাংবাদিকতায় আব্দুল আওয়াল, সাহিত্যে আহমেদ ফকরুদ্দিন, সঙ্গীতে করিম হাসান খান ও আইন পেশায় এ্যাডভোকেট ড. আবদুল আওয়াল সম্মাননা পেয়েছেন।

শহীদ শিল্পীগোষ্ঠী ৯ম বছরে পদার্পণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি করিম হাসান খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিজিও থেরাপিষ্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলতাফ হোসেন সরকার।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘ’র চেয়ারম্যান এএসএম নূরুল আজম বাবলু, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র পরিচালক (উপসচিব) মোঃ শাহ আলম পরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ মতিয়র রহমান ডিজেল, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রুপু খান ও বাউবি ছাত্র ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ গাজী আলম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ রাসেল।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত সবাইকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও শুদ্ধ সংগীতে নিবেদিত এই স্লোগানে প্রতিষ্ঠিত শহীদ শিল্পীগোষ্ঠী প্রতিবছরই সমাজের বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য অবদান রাখার জন্যে এই সম্মাননা প্রদান করবে। মুজিবশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ স্মরণিকা প্রকাশসহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কে এম চাঁদ মিয়ার কথা ও সুরে প্রথমে আমাদের জন্মভূমি মা এই গান দিয়ে পরিবেশনা শুরু হয়। পরে একক গান পরিবেশন করেন মো: শহিদুল্লাহ। তিনি গেয়ে শোনান স্বরুপ তুই বিনে। এছাড়া আকরাম হোসেন, আরিফুল, ফাইজা, অথৈই, ইশানা ও মনিরা ইসলাম, তানজিল বিশ্বাস গান পরিবেশন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!