ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে ভূমিকম্প অনুভূত

খবর টি পড়েছেন : ২৪৩
সিলেটে ভূমিকম্প অনুভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেট : সিলেটসহ এর আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৭ জানুয়ারি রবিবার বেলা ১টা ১২ মিনিটের সময় ওই ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক লুৎফুর রহমান জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের নিকটবর্তী এলাকা। এদিকে ভূকম্পন শুরু হওয়ার পর নগরীর বাসাবা‌ড়ি, বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে তাৎক্ষ‌ণিকভাবে কোনো ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়‌নি।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। সর্বশেষ গত বছরের ১৯ জুলাই বেলা ৩টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাধারণ জনগণের উন্নতি দেশের উন্নয়নের পূর্বশর্ত : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads