ads

সোমবার , ১১ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ

খবর টি পড়েছেন : ১৭৭
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদের দ্বিতীয় দিনও মানুষ রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন প্রিয়জনের কাছে। তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম এবং ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ ঈদের পরদিনই ফিরে আসছেন। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ট্রেন চলাচলের সংখ্যাও কিছুটা কম। মঙ্গলবার থেকে সবগুলো ট্রেনই চলাচল করবে।

Shamol Bangla Ads

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের কাউন্টারের সামনে টিকিট কাটতে যাত্রীদের ভিড় আছে। আন্তনগর ট্রেনের টিকিটের পাশাপাশি লোকাল কমিউটার ট্রেনের কাউন্টারেও মানুষের পর্যাপ্ত জটলা আছে। তবে যাত্রীদের টিকিট পেতে কোনো বেগ পেতে হচ্ছে না। আজ সব ট্রেনেরই টিকিট পাওয়া যাচ্ছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প দূরত্বের ট্রেনগুলোতেই যাত্রী আজ বেশি হচ্ছে। অনেকেই আজও প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন।
এদিকে এবার ঈদযাত্রায় ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল। তাতে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তবে ঈদের দ্বিতীয় দিনে আজ কোনো ট্রেন দেরিতে ছেড়ে যায়নি। সবগুলো ট্রেনই নির্দিষ্ট সময়ে কমলাপুর থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীরাও খুশি।

Shamol Bangla Ads

ঈদের দ্বিতীয় দিন মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। ফলে সব রুটের ট্রেন চলাচল করছে না। কিছু ট্রেন চলাচল করছে যাত্রী পরিবহনের জন্য। এদিকে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে এবার ৯৯ লাখ ৫১ হাজার পশু কোরবানি পরবর্তী সংবাদ বিএনপি মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads