ads

বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোমাঞ্চকর ক্লাসিকো জিতে সুপার কাপের ফাইনালে রিয়াল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। ১২ ডিসেম্বর রাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সা। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

Shamol Bangla Ads

জমজমাট লড়াইয়ে প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে। ভিনিসিউস জুনিয়রের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা ফেরান লুক ডি ইয়ং। করিম বেনজেমা আবারও রিয়ালকে এগিয়ে নেওয়ার পর আরেক দফায় সমতা টানেন ফাতি।

আর অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন ফেদে ভালভেরদে। কিং ফাহাদ স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে।

Shamol Bangla Ads

অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। এরপরও হাল ছাড়েনি বার্সা। গোল শোধ করতে মরিয়া ছিলেন কাতালানরা। কিন্তু শেষ পর্যন্ত ক্লাসিকোর জয়টা পেলো রিয়ালই।

Need Ads
error: কপি হবে না!