ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় ওই কমিটি গঠন করা হয়।
এতে এবিএম দেলোয়ার হাওলাদার আহ্বায়ক, মোঃ পান্না জমাদ্দার যুগ্ন আহ্বায়ক ও মোঃ এমদাদুর হক মাস্টার কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এবিএম দেলোয়ার হাওলাদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পাটির উপজেলা সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. সুলতান মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাধারন সম্পাদক আলহাজ্ব ডাঃ আঃ কাদের সিকদার। বক্তব্য রাখেন,মোঃ আবুল কালাম,সফিকুল ইসলাম প্রমূখ।




