করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা শাবনূর । তবে এবার জানা গেল, এই নায়িকার সাত বছর বয়সী এক মাত্র ছেলে আইজানও করোনা পজিটিভ। ২ জানুয়ারি রবিবার সকালে শাবনূর নিজেই ফেসবুকে ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।

শাবনূর জানান, ‘আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনা ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে।’
নিজে করোনা আক্রান্ত কারণে ছেলের জন্মদিনে পাশে থাকতে না পারার আক্ষেপও ঝরে এই নায়িকা বলেন, ‘গত বুধবার আমার ছেলের জন্মদিন ছিল। কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’

ছেলের জন্য সবার কাছে দেয়াও চেয়েছেন শাবনূর। বলেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’






