ads

বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ৩০১
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন। বুধবার সকাল সোয়া ১১টার দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিশেষ উড়োজাহাজে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ভারতের রাষ্ট্রপতি এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর দর্শনার্থী খাতায় নিজের অনুভূতি লিখেছেন। সবশেষে একটি গাছের চারা রোপণ করেন।

Shamol Bangla Ads

ভারতীয় কূটনীতিক অরিন্দম বাগচী টুইটারে জানান– দর্শনার্থী খাতায় ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের চেতনা আমাদের চিন্তা ও কর্মে অব্যাহত থাকুক।’ স্মৃতিসৌধে রামনাথ কোবিন্দের সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এরপর রাম নাথ কোবিন্দ ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। করোনা মহামারি শুরুর পর এটাই ভারতের রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় সফর।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান। ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বুধবার ঢাকা সফরে এসেছেন। তার সঙ্গে ভারতের ফার্স্ট লেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুইজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকছেন।
ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এ দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবনে তার সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ আয়োজনে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে (৪টা ৩১ মিনিট) বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের রাষ্ট্রপতি।
সফরের শেষ দিন ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকার রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। এদিন দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিনদিনের সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads