ads

রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ২৮৪
ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো আজ সারাদেশে উদযাপিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১। ১২ ডিসেম্বর রবিবার সকাল ৭টার দিকে দিবসটি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Shamol Bangla Ads

তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। দিবসটি উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় হতে শুরু হয়ে খামারবাড়ি হয়ে পুনরায় দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। রং বেরঙের ফেস্টুন ব্যানার প্লেকার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি- বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।
এছাড়া দেশের সকল জেলা, উপজেলা ও বিদেশি মিশন সমূহ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে সাংবাদিকদের সাথে এসপির বিরোধ নিস্পত্তি করলেন মির্জা… পরবর্তী সংবাদ ‘বিষপানে’ বাবা-মেয়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads