ads

রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ কল্পনাপ্রসূত: আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৯
র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ কল্পনাপ্রসূত: আইনমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ অভিযোগ কল্পনাপ্রসূত।’

Shamol Bangla Ads

১২ ডিসেম্বর রবিবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

Shamol Bangla Ads

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন প্রয়োজন পড়বে তখন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তবে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা আমি জানি না।

উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩১ ডিসেম্বর থেকে অবসরে যাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বিষপানে’ বাবা-মেয়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে আমরা বিস্মিত ও ব্যথিত :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads