ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্কুল-কলেজে এ মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৮৯
স্কুল-কলেজে এ মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুল-কলেজে এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

Shamol Bangla Ads

শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য এত পরিমাণ জায়গা আমাদের নেই। তাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি… যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলেই আমরা চিন্তা করবো ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য।’

Shamol Bangla Ads

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কমিল্লা পল্লী বিদ্যুত অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন রিমান্ডে পরবর্তী সংবাদ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads