ads

শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা-৭ উপনির্বাচন: নৌকার টিকিট পেলেন ডা. প্রাণ গোপাল

খবর টি পড়েছেন : ৩০৮
কুমিল্লা-৭ উপনির্বাচন: নৌকার টিকিট পেলেন ডা. প্রাণ গোপাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কুমিল্লা-৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকিট পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দলের কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। ১১ সেপ্টেম্বর শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

Shamol Bangla Ads

এর আগে গত ৪ সেপ্টেম্বর ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। এরপর প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর এই আসনে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এই আসনের আয়তন ২০২ বর্গকিলোমিটার। ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এর ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৭২১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৫৯৩ জন। নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ১২৮ জন।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads