ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবনের এই সময়ে এসে কত কিছু মনে পড়ে : প্রবীর মিত্র

খবর টি পড়েছেন : ২১৭
জীবনের এই সময়ে এসে কত কিছু মনে পড়ে : প্রবীর মিত্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকাই ছবির জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। অভিনয়ে এখন আর তাকে দেখা যায় না। রাজধানীর নিজ বাসায় একাকী জীবন কাটাচ্ছেন তিনি। প্রায় ১৪ বছর ধরে দুই পায়ের হাঁটুতে ব্যথা নিয়ে ভুগছেন। কানেও কম শুনেন। ২০০০ সালে হারিয়েছেন সহধর্মিণী অজন্তা মিত্রকে। ২০১২ সালে মারা যায় তার ছোট ছেলে আকাশ। ২০২১ সালের শুরুতে মারা যায় তার সবচেয়ে প্রিয় বন্ধু অভিনেতা এটিএম শামসুজ্জামান।
এতসব হারানোর ব্যথা সয়েই তার সময় কাটছে এখন। জীবন চলার পথে আজ ৮০ বছরে পা রেখেছেন এ অভিনেতা। বিশেষ দিন হলেও দিনটি নিয়ে কোনো অভিব্যক্তিই নেই তার। প্রিয় বন্ধু এটিএমকে মিস করেন খুব। বলেছেন, ‘যদি বেঁচে থাকত তাহলে হয়তো আবার দেখা হতো। খুব ইচ্ছা ছিল খোকনের (এটিএম শামসুজ্জামানের ডাক নাম) সঙ্গে আড্ডা দেওয়ার। কিন্তু আমার আগেই বন্ধু চলে গেল।

Shamol Bangla Ads

পুরান ঢাকার মানুষ আমরা। সুখে-দুঃখে একসঙ্গে আমাদের যে কত সময় কেটেছে! আজ জীবনের এই সময়ে এসে কত কিছু মনে পড়ে। কতজনকে যে দেখতে ইচ্ছা করে। কিন্তু পারি না। কেউই এখন আর ফোন করে না, খোঁজও নেয় না। মানুষের জীবনের শেষ সময়টুকু বুঝি এমনই, চাইলেই কোথাও যাওয়া যাবে না, কারও সঙ্গে দেখাও করা যাবে না। খুব খারাপ লাগে, কষ্ট হয়।’ সর্বশেষ প্রবীর মিত্র ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। তবে এখনো অভিনয়ে মন টানে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয়টাই তো পারি, আর তো কিছু পারি না। অভিনয় তো আজীবন করে যেতে চাই। কিন্তু আমার এ অবস্থায় কে আমাকে দিয়ে অভিনয় করাবে? তবে হ্যাঁ, যদি বসে বসে অভিনয় করানোর কোনো ব্যবস্থা থাকে তবে আমি অভিনয় করতে পারব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইয়ুব বাচ্চুর ৫৯ তম জন্মবার্ষিকী আজ পরবর্তী সংবাদ ‘রেহানা মরিয়ম নূর’র পাইরেসি নিয়ে হতাশ বাঁধন