সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল আফসানা চৌধুরী শিফার সংসারে এলো সুসংবাদ। পুত্রসন্তানের পিতা-মাতা হয়েছেন তারা। (৭ জুলাই) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাবিবের স্ত্রী শিফার কোলজুড়ে জন্মগ্রহণ করে ফুটফটে পুত্র সন্তান। হাবিব তার বড় ছেলে আলিমের সঙ্গে মিল রেখে ছোট ছেলের নাম রেখেছেন আয়াত। বিষয়টি নিশ্চিত করে হাবিবের বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি এখন গ্রামের বাড়িতে আছি। এখানেই থাকি। আজকেই হাবিব বাবা হয়েছে, খবর পেলাম। মা ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, হাবিবের স্ত্রী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। চলতি বছর জানুয়ারিতে বিয়ের বিষয়টি প্রকাশ করলেও এই শুভ কাজটি তারা সেরে ফেলেছিলেন আরো তিন মাস আগে। আগের সংসারে হাবিবের প্রথম পুত্রের নাম আলিম ওয়াহিদ।






