ads

বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় পাতাল রেলের কাজ শুরু ২০২২ সালের মার্চে

খবর টি পড়েছেন : ১৭৮
ঢাকায় পাতাল রেলের কাজ শুরু ২০২২ সালের মার্চে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকায় ২০২২ সালের মার্চে পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
তিনি জানান, আগে বানানো হবে ডিপো। তারপর পর্যায়ক্রমে শুরু হবে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ। ২০২৬ সালে পাতাল রেলে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এ সময় জানান তিনি।

Shamol Bangla Ads

১২টি প্যাকেজের আওতায় এমআরটি-১ প্রকল্পের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে জানিয়ে ডিএমটিসিএলের এমডি বলেন, প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
এম এ এন ছিদ্দিক জানান, এই রেললাইনের দুটি অংশ থাকবে- পাতাল অংশ ও উড়াল পথ। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হবে পাতাল অংশ, যার দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। আর কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত উড়ালপথ নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য হবে ১১ দশমিক ৩৬ কিলোমিটার।
ডিএমটিসিএলের এমডি আরও জানান, ঢাকায় এই পাতাল রেলের জন্য কেনা হবে ২৫টি ট্রেন। প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ। প্রতিটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো পাতাল মেট্রোরেল ব্যবস্থায় প্রতিদিন আট লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। রেললাইনটি নির্মাণে খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণকে বিভ্রান্ত করতেই সরকার পরীমণি ইস্যু সামনে এনেছে:… পরবর্তী সংবাদ গ্রাহকের হাতে থাকা কোন মোবাইল বন্ধ করা হবে…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads