করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ে বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা পপি।তবে গত বছরের শেষের দিকে ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে অভিনয় শুরু করেন। এরপর আরও কিছু ছবির কাজ শুরুর ঘোষণা দেন পপি। কিন্তু অজানা কারণে সেই ঘোষণা আর বাস্তবায়ন হয়নি। চলতি বছরের শুরুর দিকে এসে হঠাৎ করেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তার ওই অন্তরালে থাকা নিয়ে মিডিয়ায় গুঞ্জন চলমান আছে। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে চিত্রনির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন। বিয়ের পর তার বরের সঙ্গে সংসার জীবনও শুরু করেছেন। উৎসুক কেউ কেউ পপির বাসায় খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি বাবা-মায়ের সঙ্গেও থাকছেন না। এর মধ্যে আবারও গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন এ নায়িকা। যদিও তার পরিবারের পক্ষ থেকে সন্তানসম্ভবা তো দূরের কথা, বিয়ের বিষয়টি নিয়েও কোনো স্বীকারোক্তি দেওয়া হয়নি।

তবে পপির ঘনিষ্ঠজনরা বলছেন অন্য কথা। তারা বলছেন সংসার জীবন আরেকটু গুছিয়ে নিয়েই সবাইকে সুখবরটি দেবেন এ চিত্রনায়িকা। সে পর্যন্ত অপেক্ষায় থাকার জন্য অনুরোধ করেছেন পপি। এদিকে তার অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিটি নাম পরিবর্তন করে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
সিনেমাপাড়ার গুঞ্জন, পপি আর অভিনয়ে ফিরবেন না। তিনি সংসার নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছেন। সেখানেই সময় দিচ্ছেন। মা হতে চলেছেন। এজন্য এখন কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না। নিজেকে আড়াল করে রেখেছেন। গেল মার্চে পপির বিয়ের গুঞ্জনের খবর গণমাধ্যমে প্রকাশ হয়। নায়িকা নাকি নিজের ইস্কাটনের বাসাও ছেড়ে দিয়েছেন। থাকছেন কূটনৈতিক পাড়ায়। স্বামীর দেয়া ফ্ল্যাটেই থাকছেন তিনি। এর আগে গত বছরের আগস্টেও তার বিয়ের গুজব রটেছিল। কিন্তু বিয়ের খবর সত্য নয় বলে তখন পপি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তবে এবার বিয়ের গুঞ্জনে বিষয়ে পপি এখনও কোনো মন্তব্য করেননি। এছাড়া পপির ব্যক্তিগত মোবাইল ফোনটি এখনও বন্ধ রয়েছে।