ads

বুধবার , ১৪ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

খবর টি পড়েছেন : ৩১৭
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বিশেষ ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ১ অক্টোবর, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)-এর তারিখ পরে জানিয়ে জানানো হবে।

Shamol Bangla Ads

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া, নতুন তারিখ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা আগমী ২ অক্টোবর বিকেলে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পর্যন্ত ডাউনলোড করা যাবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভালুকায় শিল্পপতির দুই পা কেটে ফেলার অভিযোগ :… পরবর্তী সংবাদ বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads