ads

শনিবার , ১৪ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মা-ছেলে ও নাতি

খবর টি পড়েছেন : ৬২১
পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মা-ছেলে ও নাতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৬০), তার বড় ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)। সুজন রেখা বেগমের ছোট ছেলে আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে রেখা বেগম বাড়ির পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিঁড়ে পড়ে থাকা পিডিবির তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান।

Shamol Bangla Ads

খবর পেয়ে রেখা বেগমের কিশোর নাতি সুজন ঘটনাস্থলে যায়। সে দাদিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
এদিকে খবর পেয়ে রেখা বেগমের বড় ছেলে আজাউল হকও মাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আজাউলও ঘটনাস্থলেই মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাইবান্ধার এমপি ইউনুস আলী সরকারের মৃত্যু পরবর্তী সংবাদ কালবৈশাখীর তাণ্ডবে গাইবান্ধায় গেল ৪ প্রাণ

সর্বশেষ - রংপুর বিভাগ

Shamol Bangla Ads