ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালে ৬ মাত্রার ভূমিকম্প

খবর টি পড়েছেন : ১৯২
নেপালে ৬ মাত্রার ভূমিকম্প
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। ১৬ সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১৯ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। খবর দ্য হিমালয়ান টাইমসের দেশটির সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) টুইটারে জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র কাঠমান্ডুর পার্শ্ববর্তী সিন্ধুপালচক জেলার রামছি এলাকার আশপাশে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

Shamol Bangla Ads

এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে চীনের তিব্বত সীমান্তের কাছে। ২০১৫ সালের শক্তিশালী ভূমিকম্প, সম্প্রতি বন্যা ও ভূমিধসে জেলাটি ইতোমধ্যেই বিধ্বস্ত।
ভূমিকম্প হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিন্ধুপালচক থানার সুপারিনটেনডেন্ট রাজন অধিকারী। এনএসসির প্রধান ভূকম্পবিদ বিজয় অধিকারী জানান, দেশের সর্ব পূর্বেও কম্পন অনুভূত হয়েছে। ২০১৫ সালের ভূমিকম্পের এটি আফটার শক।
২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভুমিকম্প হয়। এতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়, আহত হয় কয়েক হাজার মানুষ। সেসময় সিন্ধুপালচক জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা পরবর্তী সংবাদ সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ