ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

খবর টি পড়েছেন : ২১৭
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে সোমবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।

Shamol Bangla Ads

চলতি সপ্তাহে আরও পরের দিকে তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। এর আগে তিনি মন্ত্রিসভার ‘চিফ কেবিনেট সেক্রেটারি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনিই যে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন তা অনেকটাই নিশ্চিত ছিল। যদিও তিনি ছাড়াও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা, আবের মন্ত্রিসভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো, বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্বও পালনকারী তারো আসোর নামও শোনা যাচ্ছিল। তবে সবাইকে হারিয়ে ইয়োশিহিদে সুগাই শিনজো আবের উত্তরসূরী হলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে পরবর্তী সংবাদ নেপালে ৬ মাত্রার ভূমিকম্প