ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মারা গেছেন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২০ ১:৪০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ সংবাদমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতা, রক্তশূন্যতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত আগস্টে তাকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়েও চিকিৎসা দিতে হয়েছিল। সেখান থেকে গত ৩ সেপ্টেম্বর ভোলার বাড়িতে ফেরেন মালেকা বেগম। তার পাঁচ দিনের মাথায় তিনি না ফেরার দেশে চলে গেলেন।
বিকালে আসরের নামাজের পর স্থানীয় বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মালেকা বেগমকে দাফন করা হবে বলে জানান সেলিম আহমেদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads