ads

রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিডিও কলিং অ্যাপ জুমে নতুন ফিচার

খবর টি পড়েছেন : ২৯৬
ভিডিও কলিং অ্যাপ জুমে নতুন ফিচার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান সময়ে জনপ্রিয় ভিডিও কলিং জুম অ্যাপ। গ্রাহক নিরাপত্তা নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও সব বিতর্ক কাটিয়ে এ ভিডিও কনফারেন্সিং অ্যাপটি নিজের ছন্দে পরিষেবা দিয়ে চলেছে। এবার জুম মিটিং আরও মজাদার ও সহজ করে তুলতে এসে গেছে আরও ৫টি নতুন ফিচার। এ ফিচারগুলো জুমের লেটেস্ট ৫.২ ভার্সনে দেখতে পাওয়া যাবে।

Shamol Bangla Ads

ফিল্টার : ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে জুমের মাধ্যমে ভিডিও কল করার সময় কিছু ফিল্টার দেখতে পাবেন। বিভিন্ন রঙিন ভিডিও ফিল্টারের সঙ্গে থাকছে সাদা-কালো ফিল্টার। এছাড়া ইউনিকর্নের শিং, আই প্যাচ বা অন্যান্য স্টিকার ব্যবহার করে হাসি-তামাশা করা যাবে।
রিয়্যাক্ট বাটন : একটি রিয়্যাকশন বাটনও থাকবে, যার সাহায্যে হাসি, সেলিব্রেশন এবং হার্ট রিয়্যাক্ট দেয়া যাবে।
লো লাইটিং : অনেক সময় আমাদের কম আলোয় ভিডিও কনফারেন্স করতে হয়। এক্ষেত্রে জুমের নতুন টাচ-আপ, ভিডিওতে আলোর সামঞ্জস্য বজায় রাখবে। ভিডিও চ্যাটে আপনি প্যানেলের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের মসৃণতা বাড়ানোর অপশন পাবেন।
নয়েজ রিডাকশন : আবার ভিডিও কনফারেন্সিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন শব্দ, ইউজারদের বেশ অস্বস্তিতে ফেলে। এক্ষেত্রে জুমের নতুন নয়েজ রিডাকশন ফিচার, ইউজারদের যে কোনো রকম ডিস্ট্রাকশন থেকে বিরত রাখবে।
ব্যাকগ্রাউন্ড পরিবর্তন : অফিসিয়াল কনফারেন্স চলাকালীন আপনি যখন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে আপনার পাওয়ারপয়েন্ট বা কি-নোট প্রেজেন্টেশন শেয়ার করবেন, তখন স্লাইডগুলো ওয়েদার কাস্টার স্টাইলে দেখাতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কর্মীদের আরো এক বছর ঘরে বসে কাজের সুযোগ… পরবর্তী সংবাদ সাবমেরিন ক্যাবলে জটিলতায় ইন্টারনেটে ধীরগতি

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads