ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাসের তান্ডবে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩০০০ ছাড়ালো

খবর টি পড়েছেন : ২৫৪
করোনা ভাইরাসের তান্ডবে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩০০০ ছাড়ালো
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৭৪ জন ও মৃত্যুর সংখ্যা ৩০৪০ জন।

Shamol Bangla Ads

সিএনএন হেলথের তথ্যানুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে অন্তত ৫০২ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।

করোনা ভাইরাসে দেশটির হাওয়াই ও ওয়াইওমিং অঙ্গরাজ্য থেকে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। বাকি সব অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, এখানে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে হাজার পার হয়েছে।

Shamol Bangla Ads

সিএনএনের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩১৮ জন বাসিন্দা ‘স্টে অ্যাট হোম’ নির্দেশের আওতায় ঘরবন্দি ছিলেন। ওই সংখ্যাটি দেশটির মোট জনসংখ্যা ৭৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের আদশশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী দেশটির বর্তমান জনসংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫২৩ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাস : প্রতি ৯ মিনিটে ১ জনের… পরবর্তী সংবাদ করোনা মহামারীতে এশিয়ার অর্থনীতিতে ধস নামতে পারে :…