ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা মহামারীতে এশিয়ার অর্থনীতিতে ধস নামতে পারে : বিশ্ব ব্যাংক

খবর টি পড়েছেন : ২২০
করোনা মহামারীতে এশিয়ার অর্থনীতিতে ধস নামতে পারে : বিশ্ব ব্যাংক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের মহামারির কারণে চীনসহ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে ধস নামতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক। ৩০ মার্চ সোমবার বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, এ বিরূপ পরিস্থিতি পূর্ব এশিয়া অঞ্চলের ১ কোটি ১০ লাখ মানুষকে নতুন করে দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে। খবর বিবিসির
করোনাভাইরাসের প্রভাব নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের দেশগুলোর ২০২০ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ২.১ শতাংশ। ২০১৯ সালে এ হার ছিল ৫.৮ শতাংশ। শুধু চীনের প্রবৃদ্ধির হার এ বছর কমে হতে পারে ২.৩ শতাংশ। অথচ গত বছর দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ।
দুই মাস আগে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল, চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.৯ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। এর মধ্যে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে রয়েছে চীন।

Shamol Bangla Ads

তবে করোনাভাইরাসের কারণে গত দুই মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন নাজুক পরিস্থিতিতে পড়েছে। গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কার্যক্রম রেকর্ড পরিমাণ সংকুচিত হয়েছে। চীনকে বাদ দিয়ে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবৃদ্ধি কমে ১.৩ শতাংশ হতে পারে। আগের বছর যা ছিল ৫.৮ শতাংশ।
চীনসহ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭টি দেশ বিশ্ব অর্থনীতির অন্যতম চাবিকাঠি। বিশ্ব অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে এ দেশগুলো। ফলে এ দেশগুলো অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়লে তার আঁচ পড়বে পুরো বিশ্বে। করোনাভাইরাসের কারণে বিশ্বের তিনশ’ কোটির বেশি মানুষ অবরুদ্ধ হয়ে আছে। কবে নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই এখনও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাসের তান্ডবে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩০০০ ছাড়ালো পরবর্তী সংবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ: জাতিসংঘ মহাসচিব