জামালপুর প্রতিনিধি ॥ পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নারী উন্নয়নে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেনা-বিমান-নৌ-পুলিশ-ডিসি-সচিব-বিচারক-ইউএনও থেকে শুরু করে মহিলাদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি করেছেন। নারীরা এখন আগের মতো অবজ্ঞার পাত্র নন। তাঁরা এখন চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ১ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহ যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মহিলা লীগের সভাপতি মালেহা আক্তার মালার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আ’লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো: জিন্নাহ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। শেষে ব্যান্ড-৭১ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।









