ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুরালিধরনের জীবনী নিয়ে চলচ্চিত্র ‘৮০০’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১, ২০১৯ ৭:৪৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বর্ণময় ক্যারিয়ার নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। তেলেগু অভিনেতা রানা ডাগ্গুবাটি মুরলির বায়োপিকের সহকারী প্রযোজক হিসাবে কাজ করবেন। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, মুরালিকে নিয়ে চলচ্চিত্রের নাম হতে পারে ‘৮০০’।
ছবিটি এমএস শ্রীপথি পরিচালনায় মুরালির ভূমিকায় দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকে। মুরালির ক্রিকেট ক্যারিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে ওই ছবিতে।
মুরালির এই বায়োপিকে একটি ছোট্ট অংশে দেখা যাবে শচীন টেন্ডুলকারকে। এছাড়াও শ্রীলঙ্কার কয়েকজন কিংবদন্তির প্রসঙ্গ থাকবে ওই ছবিতে।

Shamol Bangla Ads

টেস্ট ক্রিকেটে মুরালিধরনের চেয়ে বেশি উইকেট আর কোনো বোলার নিতে পারেননি। তিনি নিয়েছেন ৮০০ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। অসি লেগ স্পিনারের উইকেট সংখ্যা ৭০৮টি।

ক্রিকেটে মুরালির অনেক কীর্তি রয়েছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শেষ বলে উইকেট নিয়ে শেষ করলেন টেস্ট ক্যারিয়ার। যে রেকর্ড আগে ছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলির।

Shamol Bangla Ads

১৯৭১ সালের ১৭ এপ্রিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্মগ্রহণ করেন মুরালিধরন। ১৯৯২ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তার। আর ১৯৯৩ সালে ভারতের বিরুদ্ধে হয় ওয়ানডে অভিষেক। ১৩৩টি টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় জানান মুরালি। ওয়ানডে ক্রিকেটেও সবার ওপরে রয়েছেন এ স্পিনার। এই ফরম্যাটে মুরালির সংগ্রহ ৫৩৪ উইকেট। পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম ৫০২ উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

Need Ads
error: কপি হবে না!