ads

শনিবার , ২ নভেম্বর ২০১৯ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সমবায় আন্দোলনকে জোরদার করতে হবে ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি ক্ষুধা দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি ২ নভেম্বর শনিবার সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি মিলনায়নে ৪৮তম সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিঅর্থনীতি বিকাশে সমবায় আন্দোলনকে জোরদার করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক ও ময়মনসিংহ বিভাগীয় সমবায় কর্মকর্তা খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। তিনি সমবায়ীদের সমবায়ের নীতি ও আদর্শ অনুসরণ করে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান।
এর আগে মন্ত্রী এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমবায় র‌্যালিতে অংশ নেন। র‌্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য-সদস্যাবৃন্দ অংশগ্রহণ করে। র‌্যালির আগে মন্ত্রী জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে জাতীয় সমবায় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। ওইসময় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুল হক, জেলা প্রশাসক, সমবায় অফিসের পদস্থ কর্মকর্তা ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুক্তাগাছা উপজেলা সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!