ads

বুধবার , ১৭ জুলাই ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পকলা পদক ২০১৮ পেলেন সাত গুণীজন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০১৯ ১:৫৫ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ‘শিল্পকলা পদক ২০১৮’ দেয়া হচ্ছে সাত গুণীজনকে। তারা হলেন গৌর গোপাল হালদার, সুনীল চন্দ্র দাস, ম. হামিদ, মিনা বড়ুয়া, অলকেশ ঘোষ, শুল্কা সরকার ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
১৬ জুলাই মঙ্গলবার জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘শিল্পকলা পদক ২০১৮’-এর বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ওইসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এবং একাডেমির সচিব বদরুল আনম ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পুরষ্কার প্রাপ্তদের মধ্যে গৌর চন্দ্র হালদারকে কণ্ঠসংগীতে, সুনীল চন্দ্র দাসকে যন্ত্রসংগীতে, ম. হামিদকে নাট্যকলায়, মিনা বড়ুয়াকে লোক সংস্কৃতিতে, অলকেশ ঘোষকে চারুকলায়, শুল্কা সরকারকে নৃত্যকলায় এবং জয়ন্ত চট্টোপাধ্যায়কে আবৃত্তিতে শিল্পকলা পদক দেয়া হচ্ছে।

Shamol Bangla Ads

আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী সাত শিল্পীর হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ২০১৩ সাল থেকে দেয়া হচ্ছে ‘শিল্পকলা একাডেমি পদক’। এ পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, এক লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!