ads

শনিবার , ১৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয়

খবর টি পড়েছেন : ১৭৮
বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বলিউডের জনপ্রিয় তিন তারকা সালমান খান, শাহরুখ খান ও আমির খানকে পিছিয়ে ফেলে এবার ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড নায়ক অক্ষয় কুমার। ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৪৪ কোটি রুপি (৬৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছেন অক্ষয়।
আগের বছরগুলোতে জনপ্রিয় মার্কিন ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের ধনী তারকাদের তালিকায়ও নাম উঠিছিলো তিন খানের। প্রতি বছরই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ তারকার তালিকা প্রকাশ করে ফোর্বস। এবার সেখানে ৩৩তমস্থানে রয়েছে অক্ষয়ের নাম।
ফোর্বসের হিসাব অনুযায়ী, প্রতি সিনেমায় প্রায় ৩৪ কোটি থেকে ৬৮ কোটি রুপি আয় করেছেন অক্ষয়। এর পাশাপাশি প্রায় ২০টি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে অক্ষয়ের। সেখান থেকেও কোটি কোটি রুপি আয় করেন।
এ বছরের তালিকায় হলিউডের নামকরা তারকা পপ গায়িকা রিহানা, কেটি পেরি, লেডি গাগাকেও পিছে ফেলে দিয়েছেন অক্ষয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম বিজ্ঞাপন করেই ভাইরাল ডিপজল পরবর্তী সংবাদ আবারও হিন্দি ছবিতে দেখা যাবে শিমলাকে