ads

শনিবার , ১৩ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও হিন্দি ছবিতে দেখা যাবে শিমলাকে

খবর টি পড়েছেন : ১৫৯
আবারও হিন্দি ছবিতে দেখা যাবে শিমলাকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বলিউডের ছবিতে আবারও দেখা যাবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা। ভারতের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক গোবিন্দের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা।

এর আগে গোবিন্দের বিপরীতে ‘সমাধি’ নামে কলকাতার বাংলা একটি চলচ্চিত্রে অভিনয় করেন শিমলা। শিমলার নতুন চলচ্চিত্রটি নির্মাণ হবে হিন্দি ভাষায়, ছবিটি গোবিন্দ প্রযোজনা করলেও তিনি অভিনয় করবেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ এগিয়ে চলেছে। এর আগে অল্প বাজেটের দুয়েকটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও বলিউডে এটিই হবে তার ক্যারিয়ারের বিগ বাজেটের চলচ্চিত্র।

Shamol Bangla Ads

‘গোবিন্দদা’র সঙ্গে আগেও কাজ করেছি আমি। আমাদের আগের ছবিটি ফ্লপ হয়েছিল সেকারণে হিন্দি চলচ্চিত্রটি নিয়ে ভালোভাবে পরিকল্পনা করছি। উনার সঙ্গে আমার কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক করে শিগগিরই শুটিংয়ের তারিখ জানানো হবে।”

শিমলা জানান, “বাংলাদেশে আমার সব আছে। ভালো কোনো চলচ্চিত্রের অফার পেলেই দেশে ফিরব। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে ‘গঙ্গাযাত্রা’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয় পরবর্তী সংবাদ দিলদারের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads