ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০১৯ ৫:৪৯ অপরাহ্ণ

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচরকন্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন করা হয়েছে। ২২ জুন শনিবার মনোনীত সদস্যদের মধ্যে গোপন সমর্থনের মাধ্যমে সভাপতি হন ওই বিদ্যালয়ের দাতা সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক নইমদ্দিন। তিনি ৯ জন সদস্যের মধ্যে ৫ জন সদস্যের সমর্থন পেয়ে সভাপতি হন। তার নিকটতম আলতাফ হোসেন পেয়েছেন ৪ জনের সমর্থন। অন্যান্য সদস্যরা হলেন, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, বিল্লার হোসেন, সুলতানা বেগম, আইয়ুব আলী, শিক্ষক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, কোহিনুর বেগম ও নিলুফা বেগম।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যালয় পরিচালনায়, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে ম্যানেজিং কমিটি কার্যকরি নানা পদক্ষেপ নিতে পারবে। আগামি দুই বছর মেয়াদের এই কমিটি গঠন করা হলো। এই কমিটি অনুমোদনসহ নানা কার্যক্রম বাস্তবায়নের জন্যে উপজেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেয়া হবে। এ সময় বকচরকন্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পরে ওই বিদ্যালয়ের সভাপতি হওয়ায় নইমদ্দিন হওয়ায় সদস্য ও গ্রামবাসীরা তাকে সংবর্ধনা জানান।

Need Ads
error: কপি হবে না!