ads

বুধবার , ১৯ জুন ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোরে ঘুরে দাঁড়ানোর মিশনে প্যারাগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০১৯ ৯:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের বাঁচা-মরার ম্যাচে আগামীকাল ২০ জুন বৃহস্পতিবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় মেসির আর্জেন্টিনা।

Shamol Bangla Ads

ওই পরাজয়ের ফলে কলম্বিয়া, কাতার ও প্যারাগুয়ের পর লিওনেল মেসির দল এখন গ্রুপ-বি’র একেবারে তলানিতে অবস্থান করছে।
এর আগে ‌১৯১৯, ১৯৭৯ প্রথম ম্যাচেই হারের স্বাদ পায় আর্জেন্টিনা । তবে এটা নিয়ে ভাবতে রাজি নয় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাইতো প্রথম ম্যাচে হারার পরই জানিয়ে দিয়েছিলেন একটি হার নিয়ে বেশি ভাবার সুযোগ নেই। আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬ টা ৩০ মিনিটে শুরু হবে দু’দলের খেলা।

দুই দলের শক্তিমত্তায় এগিয়ে আর্জেন্টিনা। ফিফা র‍্যাংকিং এ ১১ নাম্বারে আর্জেন্টিনা। আর প্যারাগুয়ের ফিফা র‍্যাংকিং ৩৬।

Shamol Bangla Ads

২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্যারাগুয়ে দলটা এখন ইতিহাস। এরপর টানা দুই বিশ্বকাপে খেলা হয়নি তাদের। তবে গত ৮ বছরে চড়াই উতরাইয়ের প্রায় পুরোটাই দেখা হয়ে গিয়েছে প্যারাগুয়ের। গত বছর কোনো ম্যাচই জেতা হয়নি তাদের।

Need Ads
error: কপি হবে না!