ads

সোমবার , ১০ জুন ২০১৯ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শকদের হাসাল-কাঁদাল ‘দ্য এন্ড’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১০, ২০১৯ ১২:৫১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : তুই আমার ফোন ধরস না কেন? তুই আমার ফোন ব্লক করছস কেন? তুই আমার বিয়ার আসর থাইকা পালাইছস। পালানোর পর একটার পর একটা ফোন কল ইগ্নোর । কিসের জন্য?’ মাইরা ফেলবো তোকে!
আফরান নিশোর কলার চেপে ধরা তানজিন তিশার এই অগ্নিমুর্তি আর নিশোর অসহায়ত্বের দৃশ্যটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে নাটকটি প্রকাশের আগেই। পাঠক বলছি, ঈদের বিশেষ নাটক ‘দ্য এন্ড’ এর কথা। দর্শদের আগ্রহ, কি হবে এই নাটকে? তবে কি , তিশা-নিশো খুনসুটি আর প্রেমের বাইরে কিছু করেছেন এই নাটকে।
নাটকটি প্রকাশের পর দর্শকদের এই আগ্রহের বিষয়টি প্রকাশ পেলো কয়েক ঘণ্টার মধ্যেই। নাটকের প্রতিটি দৃশ্য দেখেই ভাবনায় পরেছেন দর্শক। কি হতে যাচ্ছে পরবর্তী দৃশ্যে? কিংবা এই নাটকটির শেষ দৃশ্যই বা কিভাবে ইতি টানবেন পরিচালক। আনন্দমুখর শুরু নাটকটি শেষ হয়েছে নিশো-তিশার হৃদয়বিদারক দৃশ্যে। উচ্ছ্বলতায় শুরু হওয়া এই নাটকে শুরুতে দর্শকদের ঠোঁটের কোনায় হাসি থাকলেও কেঁদেছেন শেষ দৃশ্যে। অভিমত প্রকাশ করেছেন কমেন্টস বক্সে।
ইউটিউব চ্যানেল ‘ধ্রুব টিভি’ ঈদের দিন সন্ধ্যায় প্রকাশ করে চ্যানেলটির এবারের ঈদের প্রথম নাটক ‘দ্য এন্ড’। নাটকটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই ভিড় জমান দর্শকরা। মাত্র ৩ দিনের মধ্যেই নাটকটি দেখেছেন ২৪ লাখের উপরে দর্শক । লাইক পড়েছে ১ লাখের উপরে। কমেন্টস প্রায় ৮হাজার। এবারের ঈদুল ফিতরে এখনো পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বেশি দর্শক নন্দিত নাটক ‘দ্য এন্ড’।
কাজল আরেফিন অমির চিত্রনাট্য ও পরিচালনায়, মাসুদ উল হাসানের কাহিনি অবলম্বনে নাটকটিতে অভিনয় করেন আফরান নিশো, তানজিন তিশা, রকি খান, রত্না খান, রাজু খান ছাড়াও আরো অনেকে।
নাটকের একমাত্র গান ‘আমি থাকব না’; লিখেছেন মাহী ফ্লোরা, গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন আমজাদ হোসাইন এবং গেয়েছেন মাহতিম শাকিব।
ধ্রুব টিভি’র কর্ণধার ধ্রুব গুহ জানালেন, একটি নাটকের মুল ভিত্তি হলো ভালো গল্প এবং যুতসই নির্মাণ। এরসাথে অভিনয় শিল্পীদের অভিনয়। ‘দ্য এন্ড’ নাটকটি এই সবের মিশেলে একটি পরিপূর্ণ নাটক। কাজল আরেফিন অমি, মাসুদ উল হাসান, নিশো , তিশা সহ নাটকের সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ। কৃতজ্ঞতা সকল দর্শকদের প্রতি। ঈদে দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিতে চেষ্টা করেছে ‘ধ্রুব টিভি’ । ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

Need Ads
error: কপি হবে না!