স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন সন্ধ্যায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সোহরাব আলী বিএসসি, সিনিয়র সহকারী শিক্ষক এমদাদুল হক, শওকত জাহান, দুলাল মিয়্,া আমজাদ হোসেন, নাজিম উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক শামসুর রহমান রবিন, নৌ-বাহিনীর কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফাহাদ বিন ফরিদ হাসান, সাজ্জাদ আহমেদ, কাকন প্রমুখ।
ওইসময় শিক্ষার্থীদের তরফ থেকে বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উৎসব আয়োজনের প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় দুঃখ প্রকাশ করা হয়। তবে ৩০ বছর পূর্তি উৎসব পালনে তারা প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।




