ads

রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

খবর টি পড়েছেন : ৩৮২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় পথচারী কিছু শিক্ষার্থীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ২৭ অক্টোবর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির মালিকের দাবি, সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ইতোমধ্যে এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুই জনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান।

Shamol Bangla Ads

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। গাড়িটির মালিকের নাম মোস্তাফিজুর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। তাকে আমরা আটক করেছি। তার দাবি, সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে… পরবর্তী সংবাদ সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads