ads

মঙ্গলবার , ২১ মে ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবিতে বিএনপির স্মারকলিপি পেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০১৯ ১:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় শেরপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে বিএনপি। ২১ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার পক্ষে ওই স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এডভোকেট সিরাজুল ইসলাম, ফজলুল হক লাভলু, সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট আব্দুল মজিদ বাদল, এডভোকেট জাহিদুল হক আধার, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট শাহীন হাসান খান, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট এমকে মুরাদুজ্জামান, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, আক্রামুজ্জামান রাহাত প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক হাহাকার করছে। তারা উৎপাদন খরচের চেয়ে প্রতি মণে প্রায় ৩শ টাকা কমে ধান বিক্রি করছে। সরকার ধানের মূল্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও তার অর্ধেক পাচ্ছে কৃষক। আর বাকি টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। তাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধের পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!